বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৫৩৬ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থেকে মারুফ হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। এ সময় তার কাছ থেকে ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মারুফ একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব। গতকাল সোমবার (২৬ এপ্রিল) রাতে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মারুফ গাজীপুরের কাপাসিয়া থানার আড়াল এলাকার হিরন মিয়ার ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯ এর অধিনায়ক আবু মূসা মোঃ শরীফুল ইসলাম, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন, এএসপি সোমেন মজুমদার এবং এএসপিআফসান-আল-আলম এর যৌথ নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোলপ্লাজার সামনে অভিযান চালিয়ে মারুফ হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে কাছ থেকে ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাব জানায় উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com