শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে কালবৈশাখীর পূর্বাভাস ॥ ৮০ শতাংশ পাকলেই দ্রুত ধান কেটে নেয়ার তাগিদ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৩৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে চলতি মাসেই কালবৈশাখী ঝড়ের আশংকা রয়েছে। হতে পারে ভারি বৃষ্টিপাতসহ আকস্মিক বন্যাও। আগামী ৩ দিনের মধ্যেই বড় ধরণের বৃষ্টিপাতের আশংকা রয়েছে। তাই ৮০ শতাংশ পাকা ধান দ্রুত কেটে নেয়ার তাগিদ দিয়েছে জেলা প্রশাসন। প্রয়োজনে ১৭টি কম্বাইন্ড হার্ভেস্টিং মেশিন কাজে লাগাতে ও শ্রমিক বাড়াতেও তাগিদ দেয়া হয়। সোমবার আজমিরীগঞ্জ উপজেলায় হাওরে বোরো ফসলের মাঠ পরিদর্শনে গিয়ে এ তাগিদ দেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এ সময় তিনি কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। জেলা প্রশাসক ইশরাত জাহান জানান, আগামী ৩ দিনের মধ্যেই হবিগঞ্জে বড় ধরনের বৃষ্টিপাতের আশংকা রয়েছে। আকস্মিক বন্যাও হতে পারে। তাই ৮০ শতাংশ পাকা ধান এ সময়ের মধ্যে কেটে ফেলার পরামর্শ দেয়া হয়েছে। প্রয়োজনে শ্রমিক বেশি লাগিয়ে হলেও যেন দ্রুত ধান কেটে ঘরে তুলা যায় সে ব্যবস্থা নিতে বলা হয়েছে। তিনি বলেন, ১৭টি কম্বাইন্ড হার্ভেস্টিং মেশিন রয়েছে। এগুলো কাজে লাগিয়ে যেন দ্রুত ধান কাটা হয় সে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তমিজ উদ্দিন খান জানান, জেলায় ৮ এপ্রিল থেকে ধান কাটা শুরু হয়। এখন পর্যন্ত ২৭ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। জেলায় বাইরে থেকে শ্রমিক এসেছেন ৮ হাজার ৫শ’ জন। আর নিজস্ব শ্রমিক রয়েছেন ৩৮ হাজার ৫শ’ জন। এখানে শ্রমিকের কোন সংকট নেই। তিনি বলেন, তবুও যদি কেউ শ্রমিক বাইরে থেকে নিয়ে আসতে চান তবে কৃষি বিভাগ বা জেলা প্রশাসনের সাথে যোগযোগ করলে সর্বাত্মক সহযোগিতা করা হবে। জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় চলতি বছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২০ হাজার ৮শ’ হেক্টর জমি। কিন্তু আবাদ হয়েছে ১ লাখ ২২ হাজার ১৩০ হেক্টর জমিতে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৫ লাখ ১৪ হাজার মেট্রিক টন।
গতকাল সোমবার জেলা প্রশাসক ইশরাত জাহান আজমিরীগঞ্জ উপজেলার হাওড়ে বোরো ধান কর্তন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি কৃষকদের সাথে কথা বলেন এবং নির্ধারিত সময়ে তাদের ধান কাটতে অনুরোধ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সর্বাত্মক সহায়তারও আশ^াস দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মর্তুজা হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তমিজ উদ্দীন খান, সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, সহকারী কমিশনার নাভিদ সারওয়ার, আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাজীব সরকার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com