শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

যুবলীগের উদ্যোগে কর্মহীন ও অসহায় ৫শ পরিবারের মাঝে ইফতারী বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৬৮০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ করোনায় ক্ষতিগ্রস্থ, কর্মহীন ও অসহায় প্রায় ৫শ পরিবারের মাঝে রান্না করা খাবার ও ইফতারী বিতরণ করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ। বুধবার ও বৃহস্পতিবার দু’দিন ব্যাপী হবিগঞ্জ পৌর মেয়র ও জেলা যুবলীগ সভাপতি মোঃ আতাউর রহমান সেলিমের নেতৃত্বে পৌর এলাকার ১, ২ ও ৫নং ওয়ার্ডে এ ইফতারী ও খাবার বিতরণ করা হয়। প্রথমেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গনে এ খাবার ও ইফতারী বিতরনের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। এ সময় এমপি আবু জাহির বলেন, ‘দেশের প্রতিটি দূর্যোগময় মুহুর্তে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ মানুষের পাশে দাড়ায়। গত বছর করোনা মহামারিতে মানুষের জন্য কাজ করতে গিয়ে অনেক নেতা-কর্মী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ বছর করোনা আক্রান্তের হার অনেক বেশি, মৃত্যুর হারও বেশি’। এ সময় এমপি আবু জাহির স্বাস্থ্যবিধি মেনে যুবলীগ নেতৃবৃন্দকে মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান।
ইফতারী বিতরণ উদ্বোধন কালে হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, ‘যতদিন লকডাউন থাকবে, আমরা যুবলীগের পক্ষ থেকে রান্না করা খাবার ও ইফতারী বিতরণ কার্যক্রম চালিয়ে যাবো। এতে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’। এ সময় বায়তুল জামে মসজিদের খতিব, মুসল্লিগন, জেলা ও পৌর যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com