শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বানিয়াচংয়ে বিরোধপূর্ণ জায়গাতে খোলা লেপটিন নির্মাণে বাঁধা দেয়ায় বৃদ্ধকে পিটিয়ে রক্তাক্ত জখম

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৫২৯ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে বিরোধপূর্ণ জায়গাতে খোলা লেট্রিন নির্মাণে বাঁধা দেয়ায় নুরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে রক্তাক্ত জখম, বাড়ীঘর ভাংচুর লুঠপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুর দেড়টায় উপজেলার ২নং ইউনিয়নের গরীব হোসেন মহল্লার ভট্রপাড়া গ্রামে ওই দুঃসাহসিক ঘটনাটি ঘটে। এঘটনায় জড়িত একই এলাকার পাঁচ হামলাকারী লিলু মিয়া, ধন মিয়া, জনি মিয়া, মনু মিয়া, সোহেনা বেগমের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত নুরুল ইসলাম।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জায়গাতে দীর্ঘদিন যাবত খোলা পায়খানা ব্যবহার করে আসছিলো এলাকার কথিপয় দাঙ্গাবাজ লিলু গংরা। এতে দূর্গন্ধ ও রোগ ছড়াচ্ছিল এলাকার মানুষের মধ্যে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় পূনরায় ওই খোলা লেট্রিনের ময়লা ছেড়ে নির্মাণের সময় বাঁধা দেয়া হয়। এসময় বাঁধা প্রদানকারী ব্যক্তি নুরুল ইসলামের উপর চড়াও হয়ে তাকে মারধর করে রক্তাক্ত জখম এবং বাড়ীঘর ভাংচুর করে দাঙ্গাবাজ লিলু গংরা। পরে এলাকাবাসী আহত নুরুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। বিষটি বানিয়াচং থানা পুলিশকে জানালে ওসি মোহাম্মদ এমরান হোসেন এর নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছে বানিয়াচং থানা পুলিশ। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com