শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মাধবপুরে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৬০৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর-নাসিরনগর সড়কের মাধবপুর উপজেলার আদাঐর ইট ভাটার কাছে ডাকাতি প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার গভীর রাতে থানার ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম ওই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে রাম-দা, দা ,কুড়াল ঘর ভাঙ্গার রড জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হল আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার বিন্নিঘাট গ্রামের ছুর রহমানের ছেলে আক্কাছ মিয়া (২৮) একই উপজেলার সাতগাও মাদ্রাসা পাড়ার মোঃ রইছ মিয়ার ছেলে সোহেল মিয়া (২৬) নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের কালা মিয়ার ছেলে মোঃ আশিক মিয়া (৩০) মাধবপুর পৌর এলাকার কলেজ পাড়ার ছায়েদ মিয়া’র ছেলে হৃদয় মিয়া (২০) মৃত আব্দুল খালেকের ছেল কাজল মিয়া (৩৮) ও গোয়ালনগর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে ইব্রাহিম মিয়া (২৯)। থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান-গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০/১২টি করে মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com