রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

কৃষকলীগ সভাপতি হুমায়ুন রেজার বিরুদ্ধে ষড়যন্ত্র ফাঁস ॥ অভিযোগকারী এফিডেভিট করে বললেন তার নাম ব্যবহার করে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে

  • আপডেট টাইম রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বেনামী অভিযোগে হবিগঞ্জ জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ুন কবির রেজাকে হয়রানীর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। যার অভিযোগে তদন্ত এবং মামলা হয়েছে সেই সজল কুমার দাশ এফিডেভিট করে বলেছেন তিনি এ ধরনের কোন অভিযোগ দায়ের করেননি। অথচ তাকে মামলায় ৫নং স্বাক্ষী করা হয়েছিল। এই এফিডেভিট এর খবর ছড়িয়ে পড়লে সর্বত্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের উপানন্দ দাশ ওরফে সুনীল কুমার দাশ এর ছেলে সজল কুমার দাশ গত ৩ মার্চ নোটারী পাবলিকের নিকট এফিডেভিটে বলেন, হুমায়ুন কবির রেজার বিরুদ্ধে খাগাউড়া ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দিদার হোসেন যে মামলা দায়ের করেছেন তাতে তাকে ৫নং স্বাক্ষী করা হয়েছে। অথচ আমি কিছুই জানিনা। প্রকৃতপক্ষে হুমায়ুন কবির রেজা আমার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং জেলা কৃষকলীগের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য। তিনি অত্যন্ত ভদ্র ও জনপ্রিয় ব্যক্তি। আমি লোক মারফত অবগত হই যে, ২০২০ সনের ডিসেম্বর মাসে হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবর হুমায়ুন কবির রেজার বিরুদ্ধে একখানা অভিযোগ দায়ের করা হয়েছে। উক্ত আবেদনে আমি আবেদনকারী বলে স্বাক্ষর দেখানো হয়েছে। যাহা সত্য নহে। প্রকৃতপক্ষে আমি আবেদনে কোন স্বাক্ষর প্রদান করিনি কিংবা উক্ত আবেদনের অভিযোগ সম্পর্কে আমি ইতিপূর্বেও অবগত ছিলাম না। সম্পূর্ণ প্রাবঞ্চিকভাবে প্রতারণার আশ্রয় নিয়ে আমার নাম ব্যবহার করে কে বা কারা আবেদন দাখিল করেছে।
এ ব্যাপারে হুমায়ুন কবির রেজা জানান, তিনি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছাড়াও জেলা কৃষক লীগের সভাপতি হিসাবে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছেন। কৃষকলীগের কেন্দ্রীয় কমিটিরও একজন সদস্য। তরুণ বয়সে তিনি বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। জেলা মানবাধিকার সোসাইটি, জেলা চাউল কল মালিক সমিতির যুগ্ম-আহবায়কসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও তিনি সম্পৃক্ত। রাজনৈতিক ধারাবাহিকতায় বিগত জাতীয় সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা করেন। দলীয় মনোনয়ন না পেলেও নৌকার বিজয় নিশ্চিত করতে তিনি এবং তার সংগঠনের নেতাকর্মীরা মাঠে দিনরাত কাজ করেন। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ তার এই অগ্রযাত্রাকে দমিয়ে রাখতে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে। এরই অংশ হিসাবে ব্যবহার করা হয় প্রশাসনকে। এই এফিডেভিটের মাধ্যমে প্রমাণিত হয়েছে অদৃশ্য ওই শক্তির ইন্দনে বেনামী অভিযোগ দিয়ে তাকে হয়রানী করা হচ্ছে। এর আগে সাংবাদিকরাও সরজমিনে আমার বিরুদ্ধে কোন অভিযোগ পাননি। কিন্তু একটি অশুভ শক্তির চাপে আমার বিরুদ্ধে একটি মনগড়া তদন্ত প্রতিবেদন দাখিল করার পর মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, মক্রমপুর গ্রামের ভূমিহীনদের নামে বরাদ্ধকৃত জমি তাদের নামে এবং দখলেই আছে। আমার কোন জমি নেই। সেখানে ভূমির ইজারদারদের দাবীর পরিপ্রেক্ষিতে আমি মসজিদ ও মাদ্রাসা তৈরি করে দেই। কিন্তু মসজিদ ও মাদ্রাসা পরিচালনা বা এ সংক্রান্ত কোন কমিটিতেই আমি নেই। আর সেই জমি এখনও ভূমিহীনদেরই দখলে আছে এবং সরকারের সাথে হাই কোর্টে মামলা ও স্থগিতাদেশ চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com