রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ আহত ১০ ॥ হামলা ভাংচুর

  • আপডেট টাইম বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে একটি সড়ক দূর্ঘটনার কথাবার্তাকে কেন্দ্র করে দু’ দল লোকের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি ও চিকিৎসা করা হয়েছে। এরমধ্যে ২ জনের অবস্থা আশংখ্যাজনক। স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা ২ টার দিকে নবীগঞ্জ জেকে হাইস্কুল মাঠ সংলগ্ন সিএনজি ষ্ট্যান্ডে একটি সড়ক দূর্ঘটনায় লুৎফুর রহমান বাবুল গুরুতর আহত ( পরর্বতীতে মৃত্যু) হওয়ার খবর পেয়ে বাবুলের নাতী ফরহাদ মিয়ার ছেলে মেহেদী মিয়া নসিমন চালককে না পেয়ে নিরাপরাধ জনৈক ব্যক্তিকে মারপিট করে। এ ঘটনার প্রতিবাদ করেন পিরিজপুর গ্রামের দুলু মিয়ার ছেলে রিয়ন মিয়া। এতে মেহেদী ও রিয়নের মধ্যে বাধানুবাধের এক পর্যায়ে মেহেদী মিয়ার পক্ষ নিয়ে টমটম ম্যানাজার ধনাই মিয়া, তার ভাতিজা ইমনসহ একদল লোক তর্কে জড়িয়ে পরে। এ সময় দুলু মিয়ার ছেলে রিয়ন মিয়া, ফরহাদ আহমদ রিপন, রুবেল মিয়া, নজরুল হকের ছেলে রুমেল মিয়া, পারছু মিয়াসহ ১০ জন আহত হয়। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দিতে ইমন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন এবং পরিস্থিতি সামাল দেন। পরে দুলু মিয়ার ছেলে রিয়ন মিয়াসহ ৪/৫ জনের একদল যুবক ফরহাদ মিয়ার বাড়িতে হামলা ও ভাংচুর করে। এতে প্রায় ৪০/৫০ হাজার টাকার ক্ষতিগ্রস্থ হয়। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য মুরুব্বীয়ান আপোষে নিঃস্পত্তির উদ্যোগ নিলেও একটি বিশেষ মহলের চত্রছায়ায় তা নষ্ট হওয়ার পথে। ফলে এলাকায় উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com