শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ঢাকা পোষ্টের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টালের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে আলোচান সভাও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে ও ঢাকা পোষ্টের জেলা প্রতিনিধি মোহাম্মদ নূর উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম। বিশেষ অতিথি ছিলেন চেম্বার প্রেসিডেন্ট ও সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা তাতীলীগের সভাপতি সেক্টর কমান্ডার ফোরাম ৭১ এর সাংগঠনিক সম্পাদক মোঃ মুদ্দত আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ফজলুর রহমান, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক এনটিভির জেলা প্রতিনিধি হারুনুর রশীদ চৌধুরী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আরটিভির টিভির জেলা প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, চ্যানেল ২৪ এর টিভির জেলা প্রতিনিধি রাসেল, চৌধুরী, ইন্ডেপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু ছালেহ, এক্তার টিভির টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, সময় টিভির জেলা প্রতিনিধি রাশেদ আহমদ খান, নিউজ ২৪ টিভির জেলা প্রতিনিধি শ্রীকান্ত গোপ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালীম, মাইটিভির টিভির জেলা প্রতিনিধি মোশাহিদ আলম, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, বিজয় টিভির জেলা প্রতিনিধি ইলিয়াস আলী মাসুক, শাহ মামুনুর রহমান, দৈনিক হবিগঞ্জের মুখের বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, মামুন চৌধুরী, জুয়েল চৌধুরী, বিজয়ের প্রতিধ্বনির বার্তা সম্পাদক সাইফুর রহমান তারেক, সাংবাদিক শুকান্ত গোপ, নায়েব হোসাইন, কাজী নজরুল ইসলাম, মিজানুর রহমান, জেল তাতীলীগ নেতা মনিজরুজ্জামান তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা, ঢাকা পোষ্টের কাছে বস্তু, নিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছে বলেন ঢাকা পোষ্ট দেশ ও মানুষের কল্যানে কাজ করবে আমরা প্রত্যাশা করি। বর্তমানে মিডিয়ার প্রতিযোগিতায় আজ থেকে আরো একটি অনলাইন পোর্টানের যাত্রা শুরু হয়েছে। বক্তারা বলেন, ঢাকা পোষ্টের যে শ্লোগন দিয়ে যাত্রা শুরু করেছে সত্যের সাথে সন্ধি, সেই ধারা যে অব্যাহত থাকে। বক্তারা ঢাকা পোষ্টের অগ্রযাত্রার শুভ কামনা করেন। আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে র‌্যালী অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com