শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

লিভারপুল বাংলা প্রেসক্লাব ইউ.কে এর নতুন কমিটি গঠন

  • আপডেট টাইম বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লিভারপুল বাংলা প্রেসক্লাব ইউ.কে এর ২০২১-২০২৩ অর্থবছরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এক ভার্চুয়াল সভায় সকলের সম্মতিক্রমে চ্যানেল এস এর ব্যুরোচীফ শেখ ছুরত মিয়া আছাব সভাপতি, এনটিভি প্রতিনিধি ফখরুল আলম সাধারণ সম্পাদক, আই অন টিভির আব্দুল হক ট্রেজারার করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। ১৪ ফেব্রুয়ারী লিভারপুল বাংলা প্রেসকাব ইউ.কে এর সভাপতি শেখ ছুরত মিয়া আছাব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল আলম এর সঞ্চালনায় এক ভার্চুয়াল সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। সভায় লিভারপুল বাংলা প্রেসক্লাবের বিগত বছরের কর্মকান্ড তোলে ধরা হয়। সাধারণ সভায় সকলের মতামতের ভিত্তিতে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। এতে বক্তব্য রাখেন লিভারপুল বাংলা প্রেসক্লাবের সিনিওর সহ-সভাপতি চ্যানেল এস এর প্রতিনিধি কবি সবুর হোসেন, যুগ্ম-সম্পাদক এটিএন বাংলার প্রতিনিধি আবু সাঈদ চৌধুরী সাদি, সহ-যুগ্ম সম্পাদক বাংলা টিভির প্রতিনিধি জসিম উদ্দিন, ট্রেজারার চ্যানেল আই প্রতিনিধি এহসানুল হক, সাংগনিক সম্পাদক টিভি ওয়ান এর প্রতিনিধি ম. আজাদ, সহ-ট্রেজারার আই অন টিভির আব্দুল হক সহ ক্লাবের আরো নেতৃবৃন্দরা এতে অংশ গ্রহন করেন।
নবগঠিত কমিটির সদস্যদের অংশগ্রহনে প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে খুব শিগ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়। নতুন কমিটির নেতৃবৃন্দরা জানান, ২০১২ সাল থেকে পথচলা ঐতিহ্যবাহী লিভারপুল বাংলা প্রেসক্লাব ইউ.কে আগামীতে বিগত বছরের ন্যায় দেশ ও বাংলা কমিউনিটির স্বার্থে সবসময় কাজ করে যাবে। আলোচনা সভা শেষে ৫২ ভাষা শহিদ ও বাংলাদেশের সকল শহীদদের আতœার মাগফেরাত কামনার পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে দেশ-বিদেশে যারা মৃত্যুবরণ করেছেন এবং যারা অসুস্থ আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com