বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের স্থান পুনর্র্নিধারণের দাবী বানিয়াচংয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন গ্রেপ্তার ১ ॥ ৩ লাখ টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন এডভোকেট গুলজার খান সদস্য সচিব এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক ৫০০ কোটি টাকার ফান্ড ॥ তরুণ উদ্যোক্তাদের সুখবর দিলেন অর্থমন্ত্রী মাধবপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মানুষের স্বনির্ভরতার স্বপ্নের নাম সৈয়দ শাফকাত আহমেদ বানিয়াচঙ্গে দায়িত্ব পালন নিয়ে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্ব দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

নবীগঞ্জে মাছের খামার থেকে মেছো বাঘ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মাছের খামার থেকে একটি মেছো বাঘ উদ্ধার করেছেন এলাকাবাসী। মেছো বাঘটি হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার করগাঁও গ্রামের ইছাক মিয়ার মাছের খামারে প্রায় প্রতিদিনই বাঘটি এসে মাছ খেয়ে যেত। বিষয়টি আচ করতে পারেন এলাকাবাসী। গত শুক্রবার দিবাগত রাতে বাঘটি আবারও তার খামারে মাছ খেতে আসে। এ সময় এলাকাবাসী ঘেঁরাও দিয়ে বাঘটি আটক করে। বিষয়টি বনবিভাগ কর্তৃপক্ষ অবগত করা হলে শনিবার দুপুরে ওই এলাকা থেকে বাঘটিকে নিয়ে আসেন বনবিভাগের লোকজন।
হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী জানান, মেছো বাঘটির বয়স আনুমানিক দেড় বছর, ওজন ৪ কেজি। পায়ের নখ ও মাথায় সামান্য আঘাত রয়েছে। চিকিৎসা দিয়ে বাঘটিকে চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com