শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বাহুবলের মিরপুরে বন্ধবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৫০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বাহুবলে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রিকেটার ওয়েলফেয়ার এসোসিয়েশন বাহুবল উপজেলা শাখার সভাপতি সুজন আহমেদ লিয়াকতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ জনির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিলেট সরকারী বানিজ্যিক মহাবিদ্যালয়ের সাবেক ভিপি হবিগঞ্জ জেলা তাতী লীগের সভাপতি মোঃ মুদ্দত আলী। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাহুবলের বিশিষ্ট সমাজসেবক নিরঞ্জন সাহা নীরু, বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম শামসুউদ্দিন আহমেদ, বাহুবল উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈয়দ আব্দুল গাফফার মিলাদ, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ তারা মিয়া, পাচগ্রাম নেতা ফয়সল আহমেদ, ফুটবলার কাজী আলফু মোঃ তোরাব আলী, আলিফ সোবহান চৌধুরী সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন রশিদ জাবেদ, মোঃ মিলাদ হোসেন, মাহবুবুর রহমান বিপ্লব প্রমুখ। পরে প্রধান অতিথি ও উদ্বোধক ফিতা কেটে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। টুর্নামেন্টে ১৬টি দল অংশ গ্রহন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com