বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটের বিএনপির সমাবেশে হামলা ॥ পুলিশের মামলা দায়ের

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৪৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে অনুমতি না নিয়ে বিএনপির কাউন্সিলে পুলিশের বাধাঁ দেওয়াকে কেন্দ্র করে পুলিশের উপর হামলার অভিযোগে চুনারুঘাট থানা পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। রবিবার রাতে থানার উপ পরিদর্শক হেলাল উদ্দিন বাদী হয়ে উপজেলা বিএনপির আহবায়ক আবু সালেহ মোঃ শফিকুর রহমান ও জেলা ছাত্রদল নেতা শাহ রাজিব আহমেদ রিংগন, হাফিজুর রহমান, সৈয়দ মুশফিক আহমেদসহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত এক থেকে দেড়শ জনের নামে এ মামলা দায়ের করেন। এদিকে হামলার ঘটনায় আটক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল আমিন তালুকাদর ও উপজেলার মিরাশী ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী মাসুক মিয়াকে জেলা হাজতে পাঠানো হয়েছে। রবিবার উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের গাতাবলা বাজারে পুলিশের অনুমতি না নিয়ে ইউনিয়ন কাউন্সিলের আয়োজন করে মিরাশী ইউপি বিএনপি। দুপুরে খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ সম্মেলন স্থলে গিয়ে পুলিশ করোনার নিষেধাজ্ঞা থাকায় বিএনপি নেতাকর্মীদের জনসমাগম না করার জন্য বারণ করে। এ সময় বিএনপি’র নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায়। এঘটনায় চুনারুঘাট থানা পুলিশের এএসআই আওলাদ হোসেন. এএসআই উত্তম, কনষ্টেবল আদিলসহ বিএনপির ৯ নেতাকর্মী আহত হয়। ঘটনার সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ ও সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির আহবায়ক শফিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফ বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় ২১ জনকে আসামী করে অজ্ঞাত এক থেকে দেড়শ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com