রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বানিয়াচঙ্গের খাগাউড়া বাজারে পুলিশ সুপারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৪৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া বাজারে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম) এর ব্যক্তিগত উদ্যোগে খাগাউড়া ইউনিয়নের দুঃস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শীতবস্ত্র বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, ইউপি চেয়ারম্যান শাহ্ শওকত আরফিন সেলিমসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম বলেন, গ্রাম্য দাঙ্গা কারো জীবনে উন্নতি বয়ে আনে না। দাঙ্গা মানুষের সামাজিক জীবনে যেমন ক্ষতিকর, তেমনি পারিবারিক জীবনে ক্ষতি বয়ে আনে। সকলকে দাঁঙ্গা এড়িয়ে চলতে হবে। কোন ঘটনা ঘটলে পুলিশকে সংবাদ দিতে হবে। পুলিশকে সংবাদ দিলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে। তিনি আরো বলেন-ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। প্রতিটি পরিবারের ছেলে/মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হলে পরিবারের অভাব অনটন থাকবে না। পরিবারে সুখী ও সম্মৃদ্ধি বয়ে আনবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com