শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

পৈলারকান্দি গ্রামে আধিপত্য নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০

  • আপডেট টাইম সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৪৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৭ দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ। অপরদিকে টেটাবিদ্ধ ৩ জনকে সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। খবর পেয়ে সুজাতপুর ফাঁড়ি পুলিশ ঘটনা¯’লে গিয়ে পরি¯ি’তি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৭ দাঙ্গাবাজকে আটক করে। জানা যায়, ওই গ্রামের আফতান মিয়ার সাথে আবু মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে টেটাবিদ্ধ মমতাজ মিয়া, আকাশ মিয়া ও হাফিজুলকে সিলেট প্রেরণ করা হয়। এ ছাড়া এনামুল, আবু মিয়াসহ অন্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, ৭ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com