শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
উচাইল গ্রামে জমি নিয়ে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার বর্ষপূর্তি উদযাপন লাখাইয়ে কারাদণ্ড ও ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি গ্রেপ্তার নবীগঞ্জে পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম ॥ আদালতে মামলা জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক দুর্গা পূজায় অংশগ্রহণ থেকে বিরত থাকুন ॥ তবে বিঘ্ন সৃষ্টি করা যাবে না শহরে টমটম চলবে সাড়ে ৬শ নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে জরিমানা যুক্তরাষ্ট্রে দুই ভাইয়ের মৃত্যু শোকের মাতম চুনারুঘাটে অলিপুরে ট্রাক চাপায় লাখাইয়ের মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু বাহুবল স্নাটঘানটে বিএনপি নেতা পরিচয়ে চাঁদাবাজি অভিযোগ

লাখাইয়ে কারাদণ্ড ও ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ চেক ডিজঅনার মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ লাখ টাকার অর্থদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: রোমান মিয়া (৪৫)-কে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ।
রোমান মিয়া লাখাই থানাধীন মুড়িয়াউক গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে। মোঃ রোমান মিয়া দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। লাখাই থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (১৪ আক্টোবর) রাতে আনুমানিক সাড়ে আটটার দিকে হবিগঞ্জ সদর থানাধীন “চাঁদের হাসি হাসপাতাল”-এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে গতকাল শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, দায়রা নং-৩৪২/২৫ এবং সিআর ৭০১/২৪ (হবিগঞ্জ) মামলায় বিজ্ঞ আদালত ১৮৮১ সালের “এনআই অ্যাক্ট” (ঘও অপঃ)-এর ১৩৮ ধারায় মো: রোমান মিয়াকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ (বিশ) লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
লাখাই থানা পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com