শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
উচাইল গ্রামে জমি নিয়ে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার বর্ষপূর্তি উদযাপন লাখাইয়ে কারাদণ্ড ও ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি গ্রেপ্তার নবীগঞ্জে পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম ॥ আদালতে মামলা জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক দুর্গা পূজায় অংশগ্রহণ থেকে বিরত থাকুন ॥ তবে বিঘ্ন সৃষ্টি করা যাবে না শহরে টমটম চলবে সাড়ে ৬শ নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে জরিমানা যুক্তরাষ্ট্রে দুই ভাইয়ের মৃত্যু শোকের মাতম চুনারুঘাটে অলিপুরে ট্রাক চাপায় লাখাইয়ের মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু বাহুবল স্নাটঘানটে বিএনপি নেতা পরিচয়ে চাঁদাবাজি অভিযোগ

হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার বর্ষপূর্তি উদযাপন

  • আপডেট সময় শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক কালবেলার ৪র্থ বর্ষপূর্তি। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব আহমেদ আলী মুকিব।
কালবেলার হবিগঞ্জ জেলা প্রতিনিধি শরিফ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মো. ফজলুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হবিগঞ্জ নিউজের বার্তা সম্পাদক মো. সিজিল মিয়া। কালবেলার উপজেলা প্রতিনিধিদের পক্ষে বক্তব্য দেন বাহুবল উপজেলা প্রতিনিধি টিপু সুলতান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিন, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. হারুন মিয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক কাজী মহসিন আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারী ও শিশু আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. আব্বাস উদ্দিন, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. শামছুল হুদা, হবিগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, হবিগঞ্জ পৌর পূজা ফ্রন্টের সাধারণ সম্পাদক ডা. অনুজ দাশ, বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সুহেল, সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমেদ রাসেল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি চৌধুরী মো. ফরিয়াদ,হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা কৃষক দলের সদস্যসচিব হাসবি সাঈদ চৌধুরী, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক?
এ ছাড়া বক্তব্য দেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পাবেল খান চৌধুরী, পৌর জামায়াতের আমির আতিকুল ইসলাম সোহাগ, সাংবাদিক নুর উদ্দিন,আজহারুল ইসলাম মুরাদ, সুরুজ আলী, সাইফুর রহমান তারেক, সহিবুর রহমান, এম এ হাকিম, শাহ আলম, জাহেদ আলী মামুন, এম এ রাজা, এম আর শায়েল এবং মানবসেবা সংগঠনের সভাপতি ফরহাদ চৌধুরীসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে গত চার বছরে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক কালবেলা পাঠকদের আস্থা অর্জন করেছে। গণমাধ্যম হিসেবে পত্রিকাটি নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সংবাদ পরিবেশনে সত্যনিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে কালবেলা আগামী দিনগুলোতেও আরও এগিয়ে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা কালবেলা পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। পাশাপাশি পত্রিকাটির পাঠক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিকে সঙ্গে নিয়ে কেক কেটে দৈনিক কালবেলার ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com