শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

পইলে চক্ষু শিবির সফল করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ

  • আপডেট টাইম সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৫০৫ বা পড়া হয়েছে

প্রতি বছরের ন্যায় এবারও লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার, ডিস্ট্রিক্ট ৩১৫এ২ ও শহীদ এনাম স্মৃতি সংঘ, পইল এর যৌথ উদ্যোগে ঐতিহ্যবাহী পইলের তিনদিন ব্যাপী সম্পূর্ণ বিনামূল্য চক্ষু শিবির সফল করায় লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার টিমের সকল কর্মকর্তা, সদস্য ও চিকিৎসকবৃন্দের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এমপি মহোদয়, ডাঃ নাসিমা খানম ইভা, উপ-পরিচালক জেলা পরিবার পরিকল্পনা অফিস, মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ও লায়ন ডাঃ সৈয়দ হামেদুল হক, রিজিয়ন চেয়ারপারসন এমজেএফ, ডাঃ ভবেশ চন্দ্র রায়, ডাঃ মীর মঈন উদ্দিন ইমন এর প্রতি তাদের নৈতিক সমর্থন ও সুপরামর্শের জন্য। সর্বোপরি শহীদ এনাম স্মৃতি সংঘের সকল সদস্য, স্ব্বেচ্ছাসেবীদের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা।
উল্লেখ্য, ৭-৯ জানুয়ারি, তিনদিন ব্যাপী চক্ষু শিবিরে হবিগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে আগত সহস্রাধিক দরিদ্র ছানি পড়া রোগীর চক্ষু পরীক্ষা সহ ব্লাড প্রেশার পরিমাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয় এবং বাছাই করা দুইশ দশ জন রোগীর চোখে সেলাইবিহীন অপারেশনের মাধ্যমে বিদেশী ল্যান্স সংযোজন করে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com