সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

বানিয়াচঙ্গের নোয়াগাও গ্রামে গৃহবধুর লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৩৯৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নোয়াগাও গ্রামে গৃহবধুর ঝুলন্ত লাশ দেখে বানিয়াচং থানায় খবর দিলে রোববার সকাল ১০টায় থানার এসআই গৌতমসহ একদল পুলিশ নোয়াগাও গ্রামের মৃত আতিক উল্বার ঘরের পিছনে বারান্দা রকম কক্ষ থেকে সুজেনা বেগম (২৩) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর পূর্বে জনৈক ওমান প্রবাসী অলিদ মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুজেনা বেগম। বিয়ের ১ মাসের মাথায় স্বামী অলিদ মিয়া বিদেশ চলে যান। বিদেশ যাওয়ার পর স্ত্রী সুজেনা বেগমের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন স্বামী অলিদ মিয়া। এলাকাবাসী জানায়, বিয়ের পর স্বামীর তার খোজ খবর না নেয়ায় চরম হতাশায় দিনাতিপাত করছিলেন সুজেনা বেগম। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, ঘটনাটি জানার পরপরই সেখানে পুলিশ প্রেরণ করে গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও তিনি এ প্রতিনিধিকে অবহিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com