স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের একটি পুকুর থেকে (২২) বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন গতকাল রবিবার সকালে ওই গ্রামের জীবন রায়ের পুকুরে একটি লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেন। খবর পেয়ে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। মানসিক ভারসাম্যহীন ওই যুবককে প্রায় ১ মাস যাবত ছাতিয়াইন বাজারে ঘোরাফেরা করতো। তবে তার পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।