বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাহুবলে মাদকের আস্থানায় ইউএনও’র হানা ॥ ১০ মাদকসেবীকে জেল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৫৫৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মাদক আস্থানায় হানা দিয়ে ১০ মাদকসেবীকে ১৫ দিনের জেল দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার মিরপুর ইউনিয়নের চন্দ্রছড়ি নামক স্থানে অভিযান পরিচালনা করে গাঁজা সেবনকালে আটক করে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে উক্ত সাজা প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- চুনারুঘাট উপজেলার রামসিড়ি গ্রামের কুটাই মিয়ার পুত্র ফয়সল মিয়া (২১), ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলা সদরের শাহজাহান মিয়ার পুত্র মোঃ জাকির (২০), নওগা জেলার সদরের রমজান আলীর পুত্র রফিকুল ইসলাম (২১), কিশোরগঞ্জ জেলার সদরের মৃত মাহতাব উদ্দিনের পুত্র আল আমিন (৫৫), একই জেলার করিমগঞ্জ এলাকার মৃত আব্দুল মোতালিবের পুত্র আব্দুস সালাম (৬২), ইটনা এলাকার আনোয়ার আলীর পুত্র হানিফা (৪৭), ঢাকার খিলগাও উপজেলার উত্তর গোড়ান গ্রামের মৃত আলী হোসেন পুত্র মোঃ মুসা (৫৫), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার মিরাজ মিয়ার পুত্র পাখি মিয়া (৩৫), সিলেটের বিশ্বনাথ উপজেলার মৃত দুলাল মিয়ার পুত্র মাসুক মিয়া (৪০), বাহুবল এলাকার সঞ্জব আলীর পুত্র মোজাহিদ মিয়া (৩০)।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম ও পরিদর্শক মোঃ নজীব আলী প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাহুবল উপজেলাকে মাদকমুক্ত করতে টানা দ্বিতীয় দিনের মতো মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এ পর্যন্ত দুই দিনে মাদকের সাথে জড়িত ১৪ জনকে বিভিন্ন মেয়াদী কারাদন্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com