শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর পিতা মুক্তিযুদ্ধের পক্ষের কাজ করেছেন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৬৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরীর বাবা শাহজাহান মিয়া চৌধুরী ছিলেন মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক। মরহুম শাহজাহান মিয়া চৌধুরী ১৯৭১ সালে নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় লোকাল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। দায়িত্ব পালন করতে গিয়ে তিনি পরিবার পরিজন নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন। তিনি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ও অসহায় পরিবারের লোকজনদের সহযোগিতা করেছেন। মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার কারণে পাকিস্তানী হানাদার বাহিনী তার বাড়িতে হামলা করেছিল। হামলায় তার ছোট ছেলে শাহরিয়ার সাঈদ চৌধুরী কুটি শহীদ হন। পরবর্তীতে তার আরেক সন্তানের জন্ম হলে তার স্মৃতি ধারণ করে রাখার জন্য ডাক নাম রাখেন কুটি। যুদ্ধের সময় তার বাড়িতে হামলার পর তিনি বাড়ি ছেড়ে পরিবারের লোকজন নিয়ে গুমগুমিয়া গ্রামের মরহুম রহমত উল্ল্যাহর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু তাদের পরিবারের বিরুদ্ধে কৌশলে অপপ্রচার করা হচ্ছে। এ অপপ্রচারের কারণে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন নবীগঞ্জ উপজেলাবাসী।
গতকাল বিকেলে সরেজমিনে নবীগঞ্জ উপজেলার গুমগুমিয়া-পাঞ্জারাই গ্রামের শহীদ পরিবারের সদস্যদের কথা বলে উপরোক্ত তথ্য পাওয়া যায়। পাঞ্জারাই গ্রামের সন্টু শুল্ক বৈদ্য জানান, তাদের বাড়িতে পাকিস্তানীরা অগ্নিসংযোগ করেছিল। এ সময় তারা গুলি করে তার দাদা ও বড় মাকে হত্যা করে। যখন তাদেরকে হত্যা করে তখন কোন রাজাকার পাকিস্তানীদের সাথে ছিল না। তিনি বলেন- মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকার হিন্দুদের সার্বিক সহযোগিতা করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ আলমগীর চৌধুরীর পিতা মরহুম শাহজাহান মিয়া চৌধুরী। তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন। তার বিরুদ্ধে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় এ ধরণের সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সন্টু শুল্ক বৈদের মা ৭৫ বছর বয়সী বৃদ্ধা আরতি শুল্ক বৈদ্য জানান, মৃত্যুর আগ মুহূর্তে কোন মিথ্যা বলে যেতে পারবো না। আমার শ্বশুর ও দাদা শ্বশুরকে পাঞ্জাবীরা নৃশংশভাবে হত্যা করে। যখন হত্যা করে তখন তাদের সাথে আমাদের এলাকার কোন লোকজন ছিলেন না। সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীর বাবাতো আমাদের সাহায্য সহযোগিতা করেছেন। এখন কারা তাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করছে। ভগবানের কাছে বলবো যারা একজন মুক্তিযুদ্ধের পক্ষের লোককে রাজাকার বানানোর চেষ্টা করছেন তাদের যেন বিচার হয়। তাদের পার্শ্ববর্তী বাড়ির ৮০ বছরের বৃদ্ধ আহাদ মিয়া জানান, আমার পূর্বের বাড়ির উদয় শুল্ক বৈদের বাড়িতে পাকিস্তানিরা হামলা করে এবং আগুন দিয়ে বাড়ি ঘর পুড়িয়ে দেয়। এ সময় তারা উদয় শুল্ক বৈদ্যকে গুলি করে হত্যা করে। কিছুক্ষণ পরই আমার পাশের বাড়িতে আগুন দেয়। তখন এসব দৃশ্য দেখে আমি তাজবীসহ দোয়া-দুরুদ পাঠ করি। আমি মহান আল্লাহ তায়ালার উপর ভরসা রেখে বলছি, এই হামলার সময় আলমগীর চৌধুরীর বাবা পাঞ্জাবীদের ভয়ে পালিয়ে ছিলেন। তিনি মুক্তিযোদ্ধাদের পক্ষে কাজ করেছেন। তার সন্তানেরা তো ছোট ছিল। আমি এ বয়সে অনেক কিছু দেখেছি। কাউকে হেয় করার জন্য এ ধরণের নোংরা রাজনীতি খুব কম দেখেছি। আজকাল সত্যকে মিথ্যা বলে প্রচার করা সহজ। যারা এ ধরণের মিথ্যা প্রচার করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। সন্টু শুল্ক বৈদ্যের কাকা ৭৬ বছরের বৃদ্ধ জানান, পাঞ্জাবীরা আমাদের বাড়িঘরে যখন অগ্নিকান্ড চালিয়েছিল তখন এলাকার কোন লোক পাঞ্জাবীদের সাথে ছিলেন না। আলমগীর চৌধুরীর বাবা মুক্তিযোদ্ধাদের উৎসাহ দিয়েছেন। তিনি আমাদের সহযোগিতা করেছেন। পাঞ্জাবীরা তার বাড়িতে হামলা করার পর তিনি পরিবার পরিজন নিয়ে অন্য গ্রামে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। আমরা এ ধরণের সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com