শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে হবিগঞ্জে প্রাকৃতজন-এর আলোক প্রজ্জ্বলন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশ স্বাধীন হয়েছে অর্ধশতাব্দী পূর্ণ হতে চলল, অথচ স্বাধীনতার প্রাক্কালে বুদ্ধিজীবীদের যারা নির্মমভাবে হত্যা করেছিল, তাদের সকলের বিচার কার্যকর হয়নি আজও। তাদের ঘৃণ্য তৎপরতা বাংলাদেশে এখনও চলছে। তাই পাকিস্তানিদের দোসর সাম্প্রদায়িক শক্তির মূলোৎপাটন ঘটাতে হবে। হবিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ‘প্রাকৃতজন’ আয়োজিত আলোক প্রজ্জ্বলন অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। গতকাল সোমবার ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় স্থানীয় টাউন হল প্রাঙ্গনে আলোক প্রজ্জ্বলন চলাকালে ‘প্রাকৃতজন’ সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ‘বাপা’ হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, সম্মিলিত নাগরিক আন্দোলনের সভাপতি পিযূষ চক্রবর্তী, সহ-সভাপতি হুমায়ুন খান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমন্ডলীর সদস্য অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুপ কুমার দেব, এডভোকেট বিজন বিহারী দাস, কবি অমিতাংশু টুটুল, পরিবেশ ও সংস্কৃতিকর্মী আছমা খানম, সাহিত্যকর্মী সিদ্দিকী হারুন, পরিবেশকর্মী ডাঃ আলী আহসান চৌধুরী, পৌর কাউন্সিলর আব্দুল আওয়াল মজনু, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ, তারেক খান, ওসমান গণি রুমি, আমাদের গল্পকথার প্রধান সমন্বয়কারী মনসুর আহম্মেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com