শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শহরের খাজা গার্ডেন সিটিতে আগুন ॥ অল্পের জন্য রক্ষা

  • আপডেট টাইম সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৫১১ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত অভিজাত শপিংমল খাজা গার্ডেন সিটিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (২২ নভেম্বর) ৭ টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। জানা যায়, বহুতল বিশিষ্ট অভিজাত শপিংমল ‘খাজা গার্ডেন সিটিতে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ভবনের বিভিন্ন অংশের কাচের দেয়াল ধসে পড়তে শুরু করে। শহর জুড়ে আগুনের আতঙ্কে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশে থাকা লোকজন আতঙ্কিত হয়ে দ্বিগবিদ্বিক ছোটাছুটি করতে থাকেন। শহর জুড়ে আতঙ্কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩ ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। প্রায় দেড়ঘন্টার অক্লান্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন, অগ্নিকান্ডে তাদের অনেক ক্ষতি হয়ে তবে ভবনের ভিতরে এখনও কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সির্ভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, শপিংমলের ৫ম তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। বর্তমানে আগুন নিয়ন্ত্রনে আছে। তবে কি কারনে অগ্নিকান্ডে সূত্রপাত ঘটেছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতির শর্টসার্কিট জণিত অথবা পরিত্যাক্ত সিগারেটের খোষা থেকে আগুনের সূত্রপাত ঘটেতে পারে। ক্ষয়কক্ষতির পরিমান নিরুপনের কাজ চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com