বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

জেলা তাঁতীদলের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৪৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী জামিন ও সুচিকিৎসা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জননেতা তারেক রহমান এর বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল হবিগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল ২৮ অক্টোবর সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে হবিগঞ্জ জেলা তাঁতীদল সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফি কাইয়ূম এর পরিচালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক পৌর কাউন্সিলর মোঃ আবুল হাসিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও ড্যাব হবিগঞ্জ জেলা সভাপতি ডাঃ আহমুদুর রহমান আব্দাল, হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সাবেক জিএস এডভোকেট মোঃ এনামুল হক সেলিম, হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ আব্বাস উদ্দিন।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ওলামাদল সভাপতি ক্বারী মোঃ কবির হোসেন, জেলা তাঁতীদল সিনিয়র সহ-সভাপতি খোকন শাহী ধনু, জেলা যুবদল সহ-সভাপতি মোঃ ফারুক আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি হাসবী সাঈদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি মোঃ এনামুল খান, জেলা যুবদল যুগ্ম সম্পাদক শাহ্ সালাউদ্দিন টিটু, জেলা তাঁতীদল সাংগঠনিক সম্পাদক একেএম রাজিব, জেলা তাঁতীদল ১ম যুগ্ম সম্পাদক সুজন মজুমদার, বিএনপি নেতা আব্দুল কাদির দোলা মিয়া, ছুরত আলী, সোহেল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দল সহ-সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক মিঃ এনাম, জেলা স্বেচ্ছাসেবক দল সহ-অর্থনাতি সম্পাদক আলী রাজা উজ্জ্বল, জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক রুবেল খান, জেলা ছাত্রদল সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ রাসেল, চুনারুঘাট উপজেলা তাঁতীদল আহবায়ক মোঃ মানিক মিয়া, যুগ্ম আহবায়ক জলিল সরকার, আয়ূব আলী, সদর উপজেলা তাঁতীদল আহবায়ক জিল্লুর রহমান জিলু, যুগ্ম আহবায়ক মীর কামরুজ্জামান রুবেল, পৌর তাঁতীদল যুগ্ম আহবায়ক শংকর বনিক, যুগ্ম আহবায়ক রাখাল সরকার, বানিয়াচং উপজেলা তাঁতীদল আহবায়ক মওদুদ আহমেদ, বানিয়াচং উপজেলা তাঁতীদল যুগ্ম আহবায়ক আবুল হাসান আসাদ, যুগ্ম আহবায়ক রাশেদ আহমেদ, যুগ্ম আহবায়ক মোঃ এনাম খান, তেঘরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহবায়ক মোঃ ফখররুল ইসলাম নয়ন, আজিজুর রহমান আনিস, সদর উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক রুমন শাহ্, যুগ্ম আহবায়ক মোঃ সোহাগ মিয়া, যুগ্ম আহবায়ক সুমন মিয়া, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদল যুগ্ম আহবায়ক সালিম তালুকদার, সদস্য এনামুল হক অপু, মামুন মিয়া, স্বাক্ষর মিয়া, আবাদ মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com