শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরে ডাকাত গ্রেফতার করতে গিয়ে পুলিশ হামলার শিকার

  • আপডেট টাইম বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৫৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কুখ্যাত ডাকাত সর্দার হাসেন মিয়া (২৫) কে ধরতে গিয়ে হামলার শিকার হয়ে এএসআই মতিয়ার রহমান মৃত্যুপথযাত্রী। শুধু তাই নয়, তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সে নাতিরপুর গ্রামের হিরণ মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, হাসেনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চুরিসহ বিভিন্ন মামলার একাধিক গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিল। মঙ্গলবার সে শহরে এলে এএসআই মতিয়ার রহমান তাকে ধরতে অভিযান চালায়। এক পর্যায়ে হাসেনকে গরুর বাজার এলাকায় আটক করে। এ সময় হাসেন পুলিশ মতিয়ার রহমান কানে কামড় দিয়ে কান ছিড়ে ফেলে এবং তার হাতে থাকা চাকু দিয়ে বাম কানে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মতিয়ার রহমান মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় হাসেন পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবনতি হলে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে হাসেনকে ধরতে দিনভর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে। রাত ১০ টায় এ রিপোর্ট লেখাকালে হাসেনকে পুলিশ ধরতে পারেনি। সদর থানার ওসি মাসুক আলী জানান, অভিযান অব্যাহত আছে। অচিরেই তাকে ধরা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com