শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হবিগঞ্জ জেলা যুবদলের বিশাল শো-ডাউন

  • আপডেট টাইম বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৫৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে বিশাল শো-ডাউন করেছে জেলা যুবদল। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এ সময় পুলিশ র‌্যালীটি থামিয়ে দিয়ে ব্যারিকেট দেয়। কিন্তু কোন বাধাই থামিয়ে রাখতে পারিনি বিশাল জনসমাগম হওয়া এই র‌্যালিটি। পুলিশের বেরিকেট ভেঙ্গে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র বিএনপি নেতা আলহাজ্ব জি কে গউছ।
জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছের সভাপতিত্বে সভায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুলসহ হাজার হাজার দলীয় নেতাকর্মী উপ¯ি’ত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com