শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জ পৌর নির্বাচন : ৩ নং ওয়ার্ডে আলোচনায় ওহি দেওয়ান চৌধুরী

  • আপডেট টাইম বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৫৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হচ্ছেন ওহি দেওয়ান চৌধুরী। পৌরসভার ৩নং ওয়ার্ড থেকে নির্বাচন করবেন তিনি। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়াঙ্গণে বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কর্মকা-ে ভূমিকা রাখায় আলোচনায় আছেন ওহি দেওয়ান চৌধুরী। ওহি দেওয়ান চৌধুরী ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের নবীগঞ্জ পৌর শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও নবীগঞ্জ আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি, পৌর পুলিশিং কমিটির সদস্য হিসেবেও কাজ করছেন তিনি।
নবীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড নবীগঞ্জ বাজার (দক্ষিন) ও মধ্যবাজার, আনমনু,শান্তিপাড়া, ওসমানী রোডের (একাংশ) নিয়ে গঠিত। শহরের মানুষের সুখে দুঃখে ওহি দেওয়ান চৌধুরী সর্বদা পাশে ছিলেন। করোনার এই মহামারীর মধ্যেও স্বাস্থ্য সুরা নিশ্চিত করতে মানুষকে সচেতন হওয়ার আহবানসহ সাধ্য অনুযায়ী খাদ্য সহায়তা বিতরণ করে আসছেন ৩ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ওহি দেওয়ান চৌধুরী। ক্রীড়াপ্রেমী ও ক্রীড়া টুর্নামেন্ট উদ্যোক্তা হিসেবে রয়েছে তার ব্যাপক পরিচিতি। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে বিভিন্নভাবে প্রচেষ্টার মাধ্যমে প্রায়শই খেলাধুলার আয়োজন করে থাকেন তিনি। নির্বাচনী এলাকায় রয়েছে ওহি দেওয়ান চৌধুরীর বিশাল ভোট ব্যাংক। ভোটারদের মনজয় করতে জন-সাধারণের যেকোনো সমস্যা সমাধানে সর্বদা পাশে রয়েছেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ওহি দেওয়ান চৌধুরী। এবার নতুন নেতৃত্ব চান ওয়ার্ডবাসী। এ ব্যাপারে ওহি দেওয়ান চৌধুরী বলেন, ছাত্রলীগের রাজনীতি থেকে বতর্মানে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছি, এলাকার মানুষের নানা সমস্যায় আমি সর্বদা পাশে ছিলাম আছি, জনগণ আমাকে খুজঁতে হবেনা আমি জনগণের প্রয়োজনে তাদের কাছে আমি পৌঁছে যাবো। আসন্ন নির্বাচনে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি, মধ্য বাজার, আনমনু, শান্তিপাড়া, ওসমানী রোডে প্রত্যেক জনসাধারণের ঘরে-ঘরে গিয়ে আমি দোয়া-আর্শিবাদ ও ভোটের প্রার্থনা করছি। জনগণের প্রত্যাশা পূরণে আমি সবসময় কাজ করে যাচ্ছি, ইনশাআল্লাহ আমি আশাবাদী ৩নং ওয়ার্ডবাসীর সুখে দুঃখে সবসময় আমি পাশে ছিলাম ভবিষ্যতেও পাশে থাকবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com