শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

শহরে বিভিন্ন স্থানে অভিযান ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৪২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ভোক্তা অধিকার সংরক্ষণের ভেজাল বিরোধী অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমাবার শহরের কামার পট্টি, বাণিজ্যিক এলাকা, চৌধুরী বাজার ও টাউন মসজিদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কামার পট্টি এলাকায় দুধের সাথে অধিক পরিমাণে পানি মিশিয়ে বিক্রি করার দায়ে দু’জন দুধ বিক্রেতাকে ৫০০ টাকা করে ১ হাজার টাকা, বাণিজ্যিক এলাকায় শরীফ স্টোরে মশলার মিলে অপরিচ্ছন্ন অবস্থায় মশলা উৎপাদনের জন্য ১০ হাজার টাকা, পেয়াজের দাম বেশি রাখার দায়ে চৌধুরী বাজারের শাপলা স্টোরকে ৩ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও মুল্য তালিকা না থাকায় টাউন মসজিদ এলাকার সাহাদাত স্টোর ও সাহাদাত টেলিকমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। তাকে সহযোগিতা করেন হবিগঞ্জ পৌরসভার সেনিটারী ইন্সপেক্টর অবণী কুমার রায় এবং হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com