রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ॥ হবিগঞ্জের কালেঙ্গা ত্রিপুরা বস্তি থেকে সুমন গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৪৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন মামলার আসামী শামসুদ্দিন সুমনকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালেঙ্গা পাহাড় থেকে গ্রেফতার করেছে পিবিআই। বৃহস্পতিবার সকালে তাকে কালেঙ্গা ত্রিপুরা বস্তি থেকে গ্রেফতার করা হয়।
হবিগঞ্জ পিবিআই ইন্সপেক্টর মুক্তাদির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিবিআই’র একটি টিম কালেঙ্গা পাহাড়ে ত্রিপুরা বস্তিতে অভিযান চালায়। এ সময় পাহাড় থেকে সুমনকে গ্রেফতার করা হয়। সে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ইখলাছপুর গ্রামের নিয়ামত উল্লাহর ছেলে। তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, নোয়াখালী জেলার বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করে একদল দুর্বৃত্ত। ঘটনার প্রায় একমাস পর এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সাথে সাথে সরকারের উচ্চ মহল থেকে শুরু করে প্রশাসন, আইনশৃংখলা বাহিনী তাদের গ্রেফতারে তৎপর হয়ে উঠে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। এ ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠে পুরো দেশ। প্রতিবাদের ঝড় উঠে বিভিন্ন মহল থেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com