শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বাহুবলে গাছ পাচারকালে পিকাআপ এবং যুবলীগ নেতাসহ ২জন গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে গভীর রাতে চোরাই গাছ পাচারের সময় পিকাআপ ভ্যান সহ যুবলীগ নেতা নুরুজ্জামান মিয়াকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ। নুরুজ্জামান নবীগঞ্জ উপজেলার পারকুল (বনগাঁও) গ্রামের নুরুল আমিনের ছেলে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে একটি পিকআপ ভ্যান ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মুগকান্দী নামক স্থানে দাড়িয়ে থাকতে দেখা যায়। বাহুবল উপজেলার হরিতলা গ্রামের মোঃ কদ্দুস মিয়ার বাগান থেকে গাছ কেটে পিকাআপ ভ্যান বোঝাই দিয়ে পাচার করা হচ্ছিল। এ সময় বাহুবল মডেল থানার ওসি তদন্ত আলমগীর কবির সংগীয় ফোর্স নিয়ে পিকাআপ ভ্যানকে ধাওয়া করে ডুবাঐ বাজারে পিকাআপ ভ্যানসহ সজিব ও নুরুজ্জামানকে আটক করতে সক্ষম হয়। এসময় ভ্যানে থাকা দু’জন পালিয়ে যায়।
এ ঘটনায় গাছের মালিক মোঃ কদ্দুস মিয়া বাদী হয়ে আটক যুবলীগ নেতা নুরুজ্জামানসহ ৩ জনের নাম উল্লেখ অজ্ঞাতনামা আরও ৩/৪জনকে আসামী করে বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার অপর আসামীরা হচ্ছে, নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রামের সুজাত মিয়ার ছেলে ভ্যান চালক সজীব মিয়া (৩৪), বাহুবল উপজেলার মুগকান্দী গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে আওরঙ্গু জেব রঙ্গু (৪৪)। এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে- তিনি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com