রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শায়েস্তাগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের তেলিয়াপাড়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী নুরুল আমিন ওরফে নুরু (৪১) কে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে চুনারুঘাট পুলিশ। ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্তর নামক স্থান থেকে এ মাদক ও ব্যবসায়ীকে আটক করা হয়।
অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা জানান, ২৫ সেপ্টেম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ও থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চম্পক দামের সার্বিক তত্ত্বাবধানে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বর নামক স্থানে অভিযান চালান চুনারুঘাট থানার এস আই শেখ আলী আজহার চঞ্চল এর নেতৃত্বে একদল পুলিশ। খুবই দ্রুত এ মাদক ব্যবসায়ীকে আটক করতে ছদ্মবেশে ঘটনাস্থলে পৌঁছান তারা।
তারা লুঙ্গি পরিহিত অবস্থায় ভোর পাঁচটা থেকে উৎপেতে থাকেন ওই স্থানে। যেন পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ী ট্যাবলেট গুলো ফেলে না দেয়।
অথবা তার সোর্সের মাধ্যমে পুলিশের আগমনের খবর জানতে না পারে। সকাল সাড়ে নয়টায় নুরুল আমিন গোল চত্বরে কারো জন্য অপেক্ষা কালীন সময়ে কৌশল অবলম্বনে তারা ধীরগতিতেই তার কাছে পৌঁছান এবং তার প্যান্টের পকেট থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে তাকে হাতেনাতে গ্রেফতার করেন। নুরুল আমিন দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের জব্দ মূল্য লক্ষ টাকা। নুরুল আমিন মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামের মৃত দুধু মিয়ার পুত্র। চুনারুঘাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চম্পক দাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেপ্তারকৃত নুরুল আমিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com