শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জের ১ মাদক ব্যবসায়ীকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড

  • আপডেট টাইম শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৬ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নান্দু মিয়া (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে তাকে আরও ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন। জানা যায়, শুক্রবার বিকেলে নবীগঞ্জ পৌর শহরের সালামতপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে নান্দু মিয়া (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে নবীগঞ্জ থানা পুলিশ। এ সময় তার দেহ তল্লাশী করে ৪৫টি পুরিয়া গাজা জব্দ করা হয়। পরে আটককৃত মাদক ব্যবসায়ীকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন সংশ্লীষ্ট আইনে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে তাকে ৫শ টাকা অর্থদণ্ড করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ভ্রাম্যমান আদালতের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com