শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শায়েস্তাগঞ্জের বিশাউরায় ৬টি চোরাই গরু উদ্ধার ॥ আটক ২

  • আপডেট টাইম শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের বিশাউরা গ্রাম থেকে দিনভর অভিযান চালিয়ে ৬টি চোরাই গরু উদ্ধার ও দুই চোরকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, শুক্রবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ইউপি মেম্বার কামাল হাজারী ও ইউপি চেয়ারম্যান হোসাইন আদিল জজ মিয়ার নেতৃত্বে স্থানীয় যুব সমাজ অভিযান পরিচালনা করে। অভিযানে দুই চোরসহ চুরি হওয়া ৬টি গরু উদ্ধার করা হয়। এর আগে গত মঙ্গলবার শৈলজুড়া গ্রামের তওহিদ মিয়ার দু’টি গরু চুরি হয়েছিল। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মিলেনি ওই গরুগুলোর। শুক্রবার কেশবপুর বাজারের একটি নির্জন স্থানে আনোয়ার আলী একটি গরু বেঁধে রাখেন। তখন স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাকে আটক করে শায়েস্তাগঞ্জ থানায় খবর দেন। পরে শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ বেলা ১টায় অভিযান চালিয়ে ৬টি গরু উদ্ধার ও দুই চোরকে আটক করে থানায় নিয়ে যায়। উদ্ধারকৃত ২টি গরুর মালিক পাওয়া যায়নি। তবে বাকি ৪টি গরুর দুইজন মালিক পাওয়া গেছে। আটককৃত দুই চোর হলেন- ডরমন্ডল গ্রামের নবীর হোসেনের ছেলে কবীর মিয়া (৩৫) ও বাখরপুর গ্রামের মৃত ঠান্ডা মিয়ার ছেলে রশিদ মিয়া (৫০)।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, দুই চোরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। গরুর মালিকদের উপযুক্ত প্রমাণের ভিত্তিতে গরু ফেরত দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com