বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ॥ ১ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯৫ বা পড়া হয়েছে

আলমগীর মিয়া/ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন প্রশাসন। একই সাথে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মমিমের নেতৃত্বে উপজেলার ইনাতগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে এসব নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মমিন এর নেতৃত্বে ও র‌্যাব-৯ এর কমান্ডার আহমেদ নোমান জাকির ও পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী বায়োকেমিস্ট মোঃ ছানোয়ার হোসেনের সহযোগিতায় ইনাতগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফজর স্টোরে (দোকান ও বাসা) থেকে ৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারা লঙ্ঘনের দায়ে ১ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। তখন প্রায় ৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর সিলেটের প্রতিনিধির জিম্মায় দেওয়া হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মমিন ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com