শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে হত্যা মামলায় ১ ব্যক্তির যাবজ্জীবন জেল

  • আপডেট টাইম বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলায় কৃষক মোতচ্ছির মিয়া হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাছিম রেজা। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার পুটিয়া গ্রামের মৃত সৈয়দ আইয়ুব আলীর ছেলে সৈয়দ মজাম্মিল আলী। মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১০ জুলাই বিকেলে পূর্ব বিরোধের জের ধরে নিজ বাড়িতে মোতচ্ছির মিয়ার উপর হামলা চালায় আসামীরা। এতে সে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ১১ জুলাই সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ১৩ জুলাই নিহত মোতচ্ছির মিয়ার মা লিলা বেগম বাদি হয়ে নবীগঞ্জ থানায় ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার তৎকালীন এসআই লুৎফুর রহমান তদন্ত শেষে ২০০৭ সালের ৭ অক্টোবর এজাহারভুক্ত ৫ জনকেই আসামী করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৫ জন সাক্ষির মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক উল্লেখিত রায় দেন। রায় প্রদানের সময় আসামী এজলাসে উপস্থিত ছিলেন। মামলার অপর ৪ আসামীকে বেকসুর খালাস দেয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেহ আহমেদ আসামীপক্ষে মামলা পরিচালনা করেন রোকসানা জামান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com