শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচংয়ে আইন শৃঙ্খলা কমিটির সভায় ॥ বালুখেকো ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুশিয়ারি

  • আপডেট টাইম বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচংয়ে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে। সভায় অবৈধভাবে বালু উত্তোলন, খাল-বিল অবাধে ভরাট করা, রাস্তার পাশে মাটি ফেলে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের প্রতি কোন ধরনের নমনীয়তা দেখানো হবেনা বলে জানানো হয়। সভায় মাদক কারবারি ও মাদকসেবীদের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারন করা হয়েছে। এছাড়া নারীর প্রতি সহিংসতা, পাশবিকতা ও ইভটিজিংকারীদের প্রতিও কঠোর থেকে কঠোর হওয়ার কথা জানানো হয়েছে।
গতকাল রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, বানিয়াচং থানা অফিসার ইনচার্জ এমরান হোসেন, প্রকল্প কর্মকর্তা মলয় কুমার দাশ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষন রায়, ইমাম সমিতির সভাপতি আতাউর রহমান, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, ইউপি চেয়ারম্যান শামসুল হক, গিয়াস উদ্দিন, আহাদ মিয়া, রেখাছ মিয়া, হাবিবুর রহমান, এরশাদ আলী, আব্দুল কুদ্দুছ শামীম, ফজলুর রহমান, আনোয়ার হোসেন, মোতাহের হোসেন প্রমূখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com