বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের স্থান পুনর্র্নিধারণের দাবী বানিয়াচংয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন গ্রেপ্তার ১ ॥ ৩ লাখ টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন এডভোকেট গুলজার খান সদস্য সচিব এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক ৫০০ কোটি টাকার ফান্ড ॥ তরুণ উদ্যোক্তাদের সুখবর দিলেন অর্থমন্ত্রী মাধবপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মানুষের স্বনির্ভরতার স্বপ্নের নাম সৈয়দ শাফকাত আহমেদ বানিয়াচঙ্গে দায়িত্ব পালন নিয়ে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্ব দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষ বাহুবলে ভাইয়ের হাতে ভাই খুন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকালে উপজেলার কালাখারৈল গ্রামে। নিহত ব্যক্তির নাম আব্দুস ছাত্তার (৫৫)। তিনি মৃত ইন্তাজ উল্লার পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের কালাখারৈল গ্রামে মৃত ইন্তাজ উল্লার ছেলে আব্দুস ছাত্তার ও ফুলর মিয়ার মাঝে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের ধরে গত রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল অনুমান ৭টার সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে আব্দুস ছাত্তার গুরুতর আহত হলে তাকে প্রথমে বাহুবল ও পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে সিলেট থেকে এ্যাম্বুলেন্সযোগে ঢাকা নিয়ে যাওয়ার জন্য রওনা হয়। পথিমধ্যে বিকাল অনুমান ৫টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে পৌঁছার পর আহত আব্দুস ছাত্তার (৫৫) মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com