শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

হবিগঞ্জে এক দিনে করোনায় আক্রান্ত হয়ে আইনজীবি নজরুল ইসলামসহ ৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আইনজীবিসহ ৩ জন মৃত্যুবরণ করেছেন। নিহত আইনজীবি হলেন এডঃ নজরুল ইসলাম। তিনি করোনায় আক্রান্ত হলে ঢাকাস্থ মুগদা হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় গতকাল ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল জানান, হবিগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জন প্রাণ হারিয়েছেন তার মধ্যে বাহুবলের ৮০ বছর বয়স্ক একজন। তার নমুনা সংগ্রহ করা হয়েছিল ১৭ আগস্ট, তিনি মারা যান গতকাল ৬ সেপ্টেম্বর। অপর জন হচ্ছেন বানিয়াচঙ্গের ৯০ বছর বয়স্ক এক বৃদ্ধ। তার নমুনা সংগ্রহ করা হয়েছিল ১৬ আগস্ট। তিনি মারা যান গত ৩ সেপ্টেম্বর। এ নিয়ে সরকারী হিসাব অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৪ জন। এছাড়া গতকাল নতুন করে আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৪ জনই হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত সংখ্যা ১ হাজার ৬১৪ জন। তন্মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com