রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

দুর্নীতি যে করবে তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেয়া হবে-এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেছেন এরই ধারাবাহিকতায় যে দুর্নীতি করছে তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমি নিজে দুর্নীতি করিনা এবং দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয়ও দেইনা। যে দুর্নীতি করবে তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
গতকাল বুধবার বিকেলে সংসদ সদস্য’র নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় সাম্প্রতিককালে বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ও সোচ্চার ভূমিকা পালন করায় হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপিকে জাগো ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান ‘‘জাগো ডট নিউজ’’ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সংসদ সদস্য মিলাদ গাজীকে জাগো ডট নিউজে পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক মতিউর রহমান মুন্না ও সাংবাদিক ছনি চৌধুরী। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমান, দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোহিত, উপজেলা যুবলীগের সদস্য রুহেল আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com