শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে ২শ ৩০পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৫৭১ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ২শ ৩০পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা। গতকাল শনিবার বিকালে একটি নাম্বারবিহীন মোটরসাইকেল ও ২শ ৩০পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের কান্দিগাও গ্রামের মৃত আজাদ আলীর পুত্র মোঃ লিটন মিয়া।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকালে হবিগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ এর সহকারী পরিচালক শেখ মোঃ খালেদুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন পরিদর্শক মোঃ মিজানুর রহমান ও মোঃ নজিব আলী। এ ব্যাপারে মাদক পরিদর্শক মোঃ নজিব আলী জানান, আটককৃত লিটন মিয়ার নিকট থেকে ২শ ৩০পিছ ইয়াবাসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এতে মাদকদ্রব্য আইনে একটি মামলা করে নবীগঞ্জ থানায় মাদক ব্যবসায়ী লিটনকে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com