রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে মুক্তিযোদ্ধা জগন্নাথ দাশের পরলোকগমন ॥ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যানুষ্টান সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৪৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১নং ইউপি পশ্চিম হলিমপুর গ্রামের স্বাধীনতার অকোতোভয় সৈনিক অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী জগন্নাথ দাশ তালুকদার (৮০) আর নেই। তিনি গত শুক্রবার দুপুর ১টার সময় সিলেট নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। মৃতুুুুুু্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। ঐদিন রাত ৮টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন পুলিশ প্রশাসনের লোকজনসহ রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অর্নার প্রদান করেন এবং সরকারি সম্মাননাসহ নগদ ৯ হাজার টাকা পরিবারের হাতে তুলে দেন। রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিকভাবে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। মুক্তিযোদ্ধা জগন্নাথ দাশের মৃত্যুতে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেলসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com