শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

প্রতিদিনের সংবাদের সম্পাদক রাহাত খানের মৃত্যুতে ॥ শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের গভীর শোক ও মিলাদ মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৪১৭ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার সম্পাদক ও কথা শিল্পী রাহাত খানের মৃত্যুতে শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন।
গত শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর ইস্কাটনের নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন কথা শিল্পী রাহাত খান (ইন্নালিল্লাহি…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। এর আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রাহাত খান দীর্ঘদিন থেকে হৃদরোগ, কিডনী ও ডায়াবেটিস রোগে ভোগছিলেন। এছাড়া করোনার কারণে তিনি সার্বক্ষণিক বাসাতে অবস্থান করছিলেন। প্রবীণ এই সাংবাদিক এর আগে দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৩ সালে তার সম্পাদনায় প্রকাশিত হয় দৈনিক বর্তমান। রাহাত খানকে ১৯৯৬ সালে একুশে পদক ও ১৯৭৩ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়। তাঁর মৃত্যুতে গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টায় শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদের শায়েস্তাগঞ্জ প্রতিনিধি সৈয়দ আখলাক উদ্দিন মনসুরের সভাপতিত্বে অনলাইন প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে শোক ও মিলাদ মাহফিল আয়োজিত হয়। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিলে তাঁর শোক সম্ভপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মনজুরুল হক, সহ সভাপতি ও দৈনিক প্রতিদিনের সংবাদের চুনারুঘাট প্রতিনিধি মোঃ হাছান আলী, মোঃ জালাল আহমেদ, মোঃ মোজাম্মিল হক, শেখ রিপন আহমেদ, মীর আলী হায়দার সেলিম, মোঃ রুবেল মিয়া, আব্দুল মোত্তালেব, শাহাব উদ্দিন, শাহজাহান, মীর আব্দুল কাইয়ূম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com