শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কঠোর প্রশাসন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৪৩০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে মানুষকে মাস্ক পরতে বাধ্য করা এবং এ নিয়ে সচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছে সরকার। এরই প্রেক্ষিতে মাস্ক পরিধান নিশ্চিত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করছে নবীগঞ্জের প্রশাসন। গতকাল বুধবার নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন নবীগঞ্জ শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানকালে নবীগঞ্জ শহরের নতুনবাজার মোড়, শেরপুর রোড, ওসামনী রোডসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে স্বাস্থ্য বিধি না মানায় ২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। সাধারণ মানুষকে মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে যাদের মাস্ক নেই তাদেরকে মাস্ক ক্রয় করে মাস্ক পরিধান নিশ্চিত করা হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন বলেন, মাস্ক পরিধান নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। মূলত সাধারণ মানুষদের মাস্ক ক্রয় করে মাস্ক পরিধান নিশ্চিত করতে অভিযান পরিচালনা করছি। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো যারা স্বাস্থ্য বিধি মানছেন না তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com