শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচঙ্গে কুকুরের উপদ্রব সরকারীভাবে নিধনের আহবান

  • আপডেট টাইম বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৫১৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং যেন কুকুরের শহরে পরিণত হয়েছে। যত্রতত্র কুকুরের আনাগোনায় পথ চলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের। কুকুরের প্রজননের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই বানিয়াচংসদরসহ উপজেলাব্যাপী তাদের আনাগোনা বেড়ে যায়। রাতে বানিয়াচং সদরের প্রাণ কেন্দ্র শহীদ মিনারসহ এর আশপাশের চৌরাস্তায় দলে ২০-৩০ টি কুকুর এক সঙ্গে চলে। একাকি কোন পথচারী কিংবা মটর সাইকেল আরোহীকে দাবড়িয়ে কামড়ানোর চেষ্টা করে। মটর সাইকেল আরোহী অনেক সময় নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং হাসপাতালে বিগত দিনে অনেক কুকুরে কামড়ানো রোগী এসেছে। কিন্তু হাসপাতালে কুকুরে কামড়ানোর কোন চিকিৎসা না পেয়ে রোগী নিয়ে বিপাকে পড়তে হয়েছে অভিভাবকদের। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একজন ডাক্তারের সাথে কথা হলে তিনি জানান, কুকুরে কামড়ানোর ভ্যাকসিন এবং কুকুর বন্ধ্যাকরণ পদ্ধতি বা জলাতঙ্ক রোগ প্রতিরোধক ইনজেকশনও বরাদ্ধ নাই। এগুলো জেলা সদর হাসপাতাল পাওয়া যায়। বিষয়টি নিয়ে বড়বাজারের চাউল ব্যবসায়ী মোঃ ফারুক মিয়া বলেন, এলাকায় যে হারে কুকুরের উপদ্রপ বৃদ্ধি পেয়েছে তাতে মানুষ প্রতিনিয়ত ভয়ে রাস্তায় চলাচল করে। কিন্তু কুকুর নিধনে সরকারী কোন উদ্যোগ চোখে পড়ছে না। অন্যদিকে, কুকুর বন্ধ্যাকরণ পদ্ধতি বা জলাতঙ্ক রোগ প্রতিরোধক ইনজেকশনও আমরা পাচ্ছি না। ফলে সব মিলিয়ে আমরা কঠিন বিপদের মধ্যে আছি। এ বিষয়ে সরকারীভাবে উদ্যোগ এর পাশাপাশি বেসরকারী সংস্থাগুলোকে কুকুর নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোরদাবী জানিয়েছেন বানিয়াচংবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com