শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বঙ্গমাতা ছিলেন বাঙালির মুক্তিসংগ্রামের অন্যতম অগ্রদূত ॥ এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৫৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস। শৈশব থেকেই তিনি ছিলেন সাহসী ও দৃঢ়চেতা। যে-কোনো পরিস্থিতি তিনি বুদ্ধিমত্তা, বিচণতা দিয়ে মোকাবিলা করতেন। তিনি কেবল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনীই ছিলেন না, বাঙালির মুক্তিসংগ্রামেও তিনি ছিলেন অন্যতম অগ্রদূত।
গতকাল শনিবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্ম দিবস উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বঙ্গমাতার জন্মদিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবল আলম প্রমুখ।
এর আগে ভার্চুয়াল পদ্ধতিতে সারাদেশে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার জন্মবার্ষিকীর অনুষ্ঠান সূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এমপি আবু জাহির হবিগঞ্জে ৫৪ জন উপকারভোগীর মাঝে সেলাই মেশিন বিতরণের উদ্বোধন করেন। একইদিন বঙ্গমাতার জীবন ও কর্মের উপর হবিগঞ্জ সরকারি বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়ে কূইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com