রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বানিয়াচংয়ে স্বামীর লাথিতে স্ত্রী খুন ॥ ঘাতক স্বামী আটক

  • আপডেট টাইম শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৫১২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে পারিবারিক কলহের জের ধরে স্বামীর লাথিতে স্ত্রী জলি আক্তার (২৬) মারা গেছেন। এ ঘটনায় ঘাতক স্বামী জায়েদকে আটক করেছে পুলিশ। সে উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের মুথুরাপুর গ্রামের চনু মিয়ার ছেলে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) পরিবারের অর্থনৈতিক টানাপোড়নের বিষয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরই এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী জলি আক্তারকে লাথি মারে স্বামী জায়েদ মিয়া। এতে সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়লে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় জলি আক্তারকে। প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থবোধ করার পর সে বাড়িতে চলে আসে। এর পরদিন বৃহস্পতিবার ( ৬ আগস্ট) জলি আক্তারের অবস্থার অবনতি ঘটলে আবারও নিয়ে যাওয়া হয় হবিগঞ্জ সদর হাসপাতালে। তখন সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জলি আক্তারকে মৃত ঘোষণা করেন। লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে। এদিকে অভিযান চালিয়ে ঘাতক স্বামী জায়েদ মিয়াকে আটক করেছে থানা পুলিশ। জায়েদ এবং জলি আক্তার দম্পতির ২ বছরের ১টি ছেলে রয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে পারিবারিক কলহের জের ধরে। এ পরিবারটি গরীব। কলহের এক পর্যায়ে স্বামী জায়েদ লাথি দেওয়ার পর স্ত্রী জলি আক্তার মারা যায়। ঘাতক জায়েদকে অভিযান চালিয়ে আটক করেছে থানা পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com