শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে কিশোরীর আত্মহত্যা

  • আপডেট টাইম শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৫৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার শিবপাশা (শ্যামলী) আবাসিক এলাকায় গলায় ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে ৯টার দিকে নবীগঞ্জ পৌরসভার শ্যামলী আবাসিক এলাকা মেয়ের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
জানা যায়, ওই এলাকার মঙ্গল দাশের মেয়ে লিপি রাণী দাশ (১৩) কে তার মা ঘরের রেখে অন্যের বাড়ি কাজ করতে যান। কাজ থেকে এসে বাড়ি ফিরে দরজা বন্ধ দেখে জানালা দিয়ে দেখতে পান লিপি ঝুলন্ত অবস্থায়। পড়ে দরজা ভেঙে লিপির মরাদেহ উদ্ধার করা হয়।
লিপির মা জানান, প্রায় এক বছর ধরে আজমিরীগঞ্জ উপজেলার রনজিত সরকার (১৭) নামের এক ছেলের সাথে সিলেট একটি হাসপাতালে দেখা হয় লিপির। সেখানে দুই জনের পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পড়ে আমরা জানতে পেয়ে নিষেধ করার পড় তারা গোপনে তাদের সম্পর্ক চালিয়ে যায়। আমার ধারনা তাদের মাঝে কোন বিষয় নিয়ে মন মালিন্য চলছিল। এজন্যই আমার মেয়ে বলতেছে কিছু ভালো লাগছে না। আমি অন্যের বাসায় কাজ করি। প্রতি দিনের মত আজকেও সকালে মেয়েকে বলে যাই রান্না করার জন্য। পরে কাজ শেষে এসে দেখি দরজা বন্ধ। জ্বানালা দিয়ে আমি দেখতে পাই লিপি ঝুলন্ত অবস্থায়।
ওই এলাকার বাসিন্দারা জানান, কিছু দিন আগে প্রেমিক ছেলে ও মেয়ে এক সাথে যাবার সময় শ্যামলী এলাকায় আটকানো হয়। তাদের বিয়ের বয়স না হওয়ায় তাদেরকে বিয়ের প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করার কথা বলে ছেড়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার সাব ইন্সেপেক্টর অমিতাভ তালুকদার ঘটনাস্থলে গিয়ে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করেন। ঘটনার বিষয় সম্পর্কে নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com