শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

আরো সহশ্রাধিক পরিবারে ঈদ উপহার দিলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৫৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ও পইল ইউনিয়নে আরো সহশ্রাধিক বন্যা কবলিত পরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে উপহার পৌঁছে দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এই সহায়তা প্রদান করেন।
সকালে পইল ইউয়িনে দুই স্থানে বন্যা দুর্গত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন তিনি। পরবর্তী তেঘরিয়া ইউনিয়নের পৃথক গ্রামে সহায়তা বিতরণ করেন। এ সময় পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনু মিয়া, পইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহেব আলী, সাধারণ সম্পাদক শিবেন্দ্র চন্দ্র দেব শিবু, তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর হোসেন, সাধারণ সম্পাদক উত্তম রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সহায়তা বিতরণকালে এমপি আবু জাহির বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে আপনাদের পাশে রয়েছি। অব্যাহত রেখেছি সরকারি ও ব্যক্তিগত সহায়তা। ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থাকবো। তবে করোনা ভাইরাস সংক্রমন থেকে বাঁচতে সকলকে যে যার জায়গা থেকে সতর্ক থাকতে হবে। পরে এমপি আবু জাহির ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে অস্বচ্ছলদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com