রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বাহুবলে পানিতে ডুবে গ্রাম্য মাতব্বরের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৫২১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ডোবার পানিতে ডুবে নুরুল ইসলাম মুক্তা মিয়া (৬৫) নামে এক গ্রাম্য মাতব্বরের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিহারীপুর গ্রামের মৃত আতিক উল্লার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার বিহারীপুর গ্রামের মাতব্বর নুরুল ইসলাম মুক্তা মিয়া মাছ ধরার জালের ছটি কেনার জন্য পার্শ্ববর্তী ওলিপুর গ্রামে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। বেলা ২ টার দিকে কাঁধে বাঁশ নিয়ে ফেরার পথে ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর এলাকায় একটি ডোবা পারাপার হতে পানিতে ডুবে যান তিনি। প্রায় একঘন্টা পড়ে স্থানীয় লোকজন ডোবায় নুরুল ইসলামের মরদেহ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি প্রেসারের রোগী ছিলেন। ডোবা পারাপারের সময় পানিতে ডুবে মারা যান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com