শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৫৪৬ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের মিয়াধন মিয়া (৬০) নামের এক বৃদ্ধ প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত মিয়াধন মিয়া ওই গ্রামের মৃত উফরী উল্লাহর পুত্র। গত ১২ জুলাই হামলার ঘটনাটি ঘটে। সূত্রে জানা গেছে, একই গ্রামের নুরুল আমিন এর সাথে মিয়াধন মিয়ার ভাতিজির শিপা বেগমকে বিয়ে দেয়া হয়। দীর্ঘদিন ঘর সংসার করার পর নুরুল আমিন ও শিপা বেগম এর মধ্যে দাম্পত্য জীবনের কলহের সৃষ্টি হয়। এ নিয়ে গ্রাম্য শালিস হয়। পরে তালাকের মাধ্যমে তাদের স্বামী স্ত্রীর বিয়ে বিচ্ছেদ ঘটে। তালাক দেওয়ার কিছু দিন পরে নুরুল আমিন ক্ষিপ্ত হয়ে মিয়াধন মিয়ার বাড়িতে এসে শিপাকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এই ঘটনাকে কেন্দ্র করে বিবাদী নুরুল আমিন ও মিয়াধন মিয়ার বাড়ীর লোকজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। মিয়াধন মিয়ার নাতি ও লাল মিয়ার ছেলে মাহদি হাসান ও মাহমুদুল হাসান পূর্ব তিমিরপুর মাদ্রাসায় বোডিং এ থেকে লেখাপড়া করে। মিয়াধন মিয়া ১২জুলাই বিকেলে বোডিংয়ে তাদের জন্য খাবার নিয়ে যান। খাবার দিয়ে বাড়ির দিকে আসার সময় পূর্ব তিমিরপুর গ্রামের সন্তোষ মিয়ার বাড়ির সামনে ইট সলিং রাস্তার উপর পৌছা মাত্রই তার ওপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন মিয়াধন মিয়া। তাকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুলাই তিনি মারা যান। এঘটনায় নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com